প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
নালিতাবাড়ীতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

মোঃ শাহিনূর ইসলাম
জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে বসতবাড়ীর আঙ্গীনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার ( ১৩/ ১৪ জানুয়ারী) বেলতৈল গ্রামে নিরাপদ প্রকল্প এগ্রিকালচার এন্ড লাইভলীহুড এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কানাডিয়ান ফুডগ্রেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ ইউএসএ ও কানাডার অর্থায়নে ও পারি ডেভেলপমেন্ট ট্রাষ্টের বাস্তবায়নে, আত্মসহায়ক দলের ২৫ জন প্রান্তিক কৃষক ও কৃষাণীদের নিয়ে বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপনী হয়েছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানিক মিয়া ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ বাহাদুর।
প্রশিক্ষণ পরিচালক, ও সম্পূর্ণ সার্বিক সহযোগিতায়,
ও পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট প্রকল্পের মাঠ পযার্য়ের কর্মকর্তা, রুকুজ্জামান রুকন ও সেবা খাতুন,,।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।