প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন,

কবির উদ্দিন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভুয়া ও জালিয়াতির মাধ্যমে দলিল সম্পন্ন এবং জাতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ১৪,০১,২৬ ইং তারিখ দুপুর ২ ঘটিকায় ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, গোয়াতলা ইউনিয়নের হাকিম সরকার মোটা অংকের টাকা নিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে এবং সেসব আইডি ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে জমির দলিল সম্পন্ন করে আসছেন। এ সময় তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি ও সম্পদ আত্মসাতের চেষ্টা করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা বলেন, এ ধরনের জালিয়াতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে জাল দলিল বাতিল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।