প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিহির
খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গতকাল যোগিপোল রেলগেটে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোসাদ্দেক আলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি শেখ আব্দুল মাজেদ , মোঃ সিরাজ হোসেন , মোঃ ইয়াকুব আলী খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বেল্লাল হোসেন , সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর সদস্য মোঃ নুর ইসলাম যোগীপোল ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ তানভীর হোসেন, মোঃ রাজবি , মোহাম্মদ রাব্বি , যোগীপোল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ আহমেদ সবুজ, শ্রমিক দলের ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, শ্রমিক দলের এবং ৭নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রাজা , সহ-সভাপতি মোঃ মনির হোসেন সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।