প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

মো: মোস্তাকিম বিল্লাহ
নওগাঁর পোরশায় ওয়ারেন্টমুলে একই পরিবারের এক নারী সহ ৪ জন ও অপর ৩ জন সহ ৭ আসামীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়। আটকৃতরা হলেন চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান হাবিব, গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান, হাবিবুর রহমান ও সইবুর রহমান। তাদের সকলের বিরুদ্ধে কোর্টে মামলা রয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।