প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

মোঃ মশিউর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ১৩/১/২৬ দিনাজপুর জেলায় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি, নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য। নির্বাচনী আইন, আচরণবিধি ও দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো. আব্দুল মতিন। তিনি নির্বাচনকালীন সময়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের করণীয়, দায়িত্ব ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মুনির হোসেন। তিনি জনসচেতনতা বৃদ্ধি, ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।