প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান

সেলিম হোসেন
বগুড়া শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে একটি বড় ধরনের অবৈধ সিগারেট কারখানা, যেখানে সরকারি রাজস্ব কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদের অভিযোগ উঠেছে। রাতভর অভিযানে জব্দ হয়েছে নকল ব্যান্ডরোল, ভুয়া মোড়ক, ভেজাল তামাক এবং কোটি টাকার যন্ত্রপাতি।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, কারখানার রেজিস্টার ও স্টক খাতায় সরকারি রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত সরকারি কর্মকর্তাদের উপস্থিতির কারণেই দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছিল এই অবৈধ কার্যক্রম।
এই কারখানা শুধু রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দেয়নি, জনস্বাস্থ্যের জন্যও ছিল মারাত্মক হুমকি। অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপ করেছে।
প্রশ্ন থেকেই যায়, কারা এই অবৈধ কারখানাকে বৈধতার ছায়া দিয়েছিল
এই চক্রের পেছনে আর কত প্রভাবশালীর হাত রয়েছে। তার সত্য উদঘাটন করে ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।