প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
কালিয়াকৈরে হিফজ মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
মো.ইমরান হোসেন
গাজীপুরের কালিয়াকৈরে বাইপাস এলাকায় মঙ্গলবার সন্ধায় এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত ছাত্র হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার হামিদুল ইসলামের পুত্র হাবিবউল্লাহ (১২)।সে মাদ্রাসায় আবাসিক ছাত্র ছিল।
পুলিশ ও মাদ্রাসা সুত্রে জানা যায়, নিহত হাবিবউল্লাহর বাবা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মসজিদের ইমাম। হাবিবউল্লাহ বাবা মার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকতো।কয়েক বছর আগে বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হন।প্রতিদিনেয় মতো পড়তে থাকার একপর্যায়ে দুপুর তিনটার দিকে টয়লেটে যায়। দীর্ঘ সময় টয়লেট থেকে বের না হওয়ায় মাদ্রাসার শিক্ষক দাড়োয়ান কে ঢেকে টয়লেটের দরজা ভেঙে দেখে টয়লেটের ভেতরে টাওয়ারেল এর স্ট্যান্ড সঙ্গে ঝুলে আছে। পরবর্তীতে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই ফাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন গত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।