প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রি.) আয়োজিত এ প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
মাস্টার প্যারেডে দিনাজপুর জেলা পুলিশের সর্বমোট দশটি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। পাশাপাশি সুসজ্জিত বাদক দলের পরিবেশনায় প্যারেডটি আরও শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) জনাব মোঃ হারেজ উদ্দিন।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট পর্যালোচনা করেন এবং সে অনুযায়ী জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী সকল সদস্যের ড্রেস রুলস অনুসরণ ও সামগ্রিক শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।