প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

মোঃ শরিফুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেন কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আতিক।
১২ জানুয়ারি ২০২৬ ইং, রোজ সোমবার কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা সেলিম রেজার ছোট ভাই ও চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি জনাব গোলাম মোস্তফা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ হায়াত, সেলিম রেজার সুদীর্ঘ হায়াত ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
এই আয়োজনটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।