প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিটির পরিচিতি সভা

মোঃকবির হোসেন
দুনিয়ার মজদুর এক হও এক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত নাগরপুর উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নাগরপুর বাস টার্মিনাল প্রাঙ্গনে নবগঠিত নাগরপুর উপ-কমিটির এ অনুষ্ঠানে আয়োজন করে। টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো, নজরুল ইসলামসহ নাগরপুর ও টাঙ্গাইলের সকল শ্রমিকগন উপস্থিত ছিলেন ।
নাগরপুর উপজেলা শাখার উপ-কমিটির ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লাভলু নবগঠিত কমিটির সভাপতি মো. ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক মো. শরিফ সিকদার, যুগ্ন সম্পাদক মো ঠান্ডু শেখসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনসহ পরিচিতি সভা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।