প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

মো:মিজানুর রহমান শাহীন
দেশে চলছে প্রচন্ড শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নাই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু ভালমনের মানুষ।
সোমবার (১২ জানুয়ারী) সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্থায়নে "ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন" এর মাধ্যমে ২০০ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২নং ওয়ার্ড সভাপতি নূরুজ্জামান রাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়নের সহকারী সেক্রেটারি সোহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া, পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফারুক মিয়া এবং ভাটগাঁও সমাজকল্যান যুব সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।