মোহাম্মদ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর পিটিবি মোড়ে অবস্থিত সংগঠনের জেলা শাখা কার্যালয়ে জেলা আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্য সচিব আলহাজ্ব মো. ইকবাল টার্জেনের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. ওয়াহেদুল ইসলামকে আহ্বায়ক এবং আলহাজ্ব শওকত মাহমুদকে সদস্য সচিব করা হয়।
গুরুত্বপূর্ণ পদসমূহ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ডা. মো. মশিউর রহমান
যুগ্ম আহ্বায়ক:
আবু বক্কর সিদ্দিক, আনিসুর রহমান, আশরাফুজ্জামান, রেজাউল করিম পিডি, হাসান আলী, আশরাফুল মিলন, ইয়ামিন আলী, নুর নবী পাইকার, নুর আলম সিদ্দিক, তারিকুল ইসলাম সুমন, ফুজাইল রহমান শাহ, দেলোয়ার হোসাইন, নাজিম আকতার বুলবুল, পারভেজ আল আমিন, নুর মোহাম্মদ সবুজ, কাজী রাশেদুল, আবু সাঈদ সোহেল, আব্দুল খালেক, রনি সুলতানা, রিফাত সরকার কমল, আশরাফুল আলম, আব্দুর রাজ্জাক, হেলাল উদ্দিন, বেলাল হোসেন ও জিয়াউল ইসলাম।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন নুর আলম সর্দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান, জেলা যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান শাহিন, ইতেখার মণ্ডল, জামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নুর আলম সোহেল, সদর উপজেলা সদস্য সচিব তারেক আল কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মিজান ও পলাশ, পৌর যুগ্ম আহ্বায়ক সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য
জেলা আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম বলেন,
“এই সংগঠন ক্রীড়াপ্রেমী তরুণ সমাজকে সংগঠিত করার একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটির মাধ্যমে খেলাধুলার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন ও ইতিবাচক কর্মকাণ্ড আরও বেগবান হবে।”
আহ্বায়ক মো. ওয়াহেদুল ইসলাম বলেন,
“আরাফাত রহমান কোকোর আদর্শে তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখাই আমাদের মূল লক্ষ্য।”
দোয়া মাহফিল
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডা. মো. মশিউর রহমান।