প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

মোহাম্মদ মশিউর রহমান
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা-এর উদ্যোগে দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং জেলার বিভিন্ন কাব ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক কাব স্কাউট।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “কাব স্কাউটদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আগামীর আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি আরও বলেন, স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, আত্মবিশ্বাস অর্জন এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি কাব স্কাউটদের নিয়মিত স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আজকের কাব স্কাউটরাই আগামী দিনের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন কাব ইউনিটের অংশগ্রহণে বর্ণাঢ্য পরিবেশনা ও ক্যাম্প কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই ক্যাম্পুরীতে ছিল নানা শিক্ষামূলক ও আনন্দঘন কার্যক্রম, যা অংশগ্রহণকারী কাব স্কাউটদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।