প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
নিখোঁজ মানসিক প্রতিবন্ধীকে ফিরে পেতে পরিবারের আকুতি

শহীদুজ্জামান শুভ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোঃ ওসমান (৪৪) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন পরিবারের লোকজন।
গত ৬ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি বাড়ির সামনের রাস্তায় যান। পরে আর বাড়িতে ফিরে আসেননি।
তার বাড়ি উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন (মৃত)।
মানসিক প্রতিবন্ধী মোঃ ওসমানের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তার পরনে ছিল চেক লুঙ্গি, ফুলহাতা জ্যাকেট ও সবুজ রঙের কম্বল।
অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি করিমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং ৪২৭) করেন তার ছেলে মোঃ বায়েজিদ।
কোনো সহৃদয়বান ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান পেলে করিমগঞ্জ থানার ওসির
মোবাইল নম্বরে (০১৩২০০৯৫৪১৭) যোগাযোগ করার জন্য পরিবারের লোকজন অনুরোধ করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।