প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
হোসেনপুরে ওপেন হাউস'ডে অনুষ্ঠিত

মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
আমার পুলিশ, আমার দেশ-বৈষম্যহীন বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ'ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার(১১ জানুয়ারী) বিকেলে হোসেনপুর থানা অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা,সহকারী কমিশনার ভূমি মোহসী মাসনাদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসিম সবুজ,হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ মানসুরুল হক রবিন,অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল,উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়াতুল হাসান সম্রাট,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমীন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক এমএ হাকিম, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, হোসেনপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন, সহ-সভাপতি শামসুল হক,সাংগঠনিক সম্পাদক নাজমুল ফয়েজ টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।