প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
হাদি হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ, প্রশাসনের লাঠিচার্জে আহত ৮

পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা শহরে মিছিল বের করেন।
মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে প্রশাসনের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে পঞ্চগড় সদর হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করলেও হঠাৎ প্রশাসনের বাধা ও লাঠিচার্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিচার্জের পর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।