প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
জামালপুরে তিল চাষের জন্য তিলের বীজ রোপন সিডার মেশিন প্রদান

শফিকুল ইসলাম
জামালপুরে তিল চাষের জন্য কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সিডার মেশিন প্রদান করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বিকেলে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে শশী ফাউন্ডেশনের পক্ষ থেকে সিডার মেশিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিশুদ্ধ জামালপুর। জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা এনামুল হক, শশী ফাউন্ডেশনের প্রতিনিধি ইসমাইল হোসেন, বিশুদ্ধ জামালপুরের প্রতিনিধি সুমন মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তিল চাষ সহজ করতে বাংলাদেশে এই প্রথম কৃষক পর্যায়ে তিলের বীজ রোপন মেশিন আনা হয়েছে। তিল চাষের পর কৃষকদের তা বিক্রি করতে কোন ভোগান্তি পোহাতে হবে না। ফসলের মাঠ থেকেই সর্বোচ্চ বাজার মূল্যে তিল কিনে নেয়া হবে। কৃষির উন্নয়নে আরও বেশী আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আমরা কাজ করছি। পরে বিশুদ্ধ জামালপুরের কাছে একটি সিডার মেশিন হস্তান্তর করা হয় এবং বীজ বপন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।