প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

হাবিবুর রহমান
টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে সহিংসতা ও নাশকতা মূলক কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সদর দপ্তর ৯৯কমপোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বালিগাও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়। অভিযানে আনুমানিক ১ কেজি গাজা, ২ পিস ইয়াবা, ২০০ টির বেশি সনাক্ত হীন মাদকদ্রব্য (যার শনাক্তকরণ কার্যক্রম পুলিশের মাধ্যমে প্রক্রিয়াধীন) এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা টঙ্গীবাড়ি উপজেলায় পরিচিত অবৈধ মাদক বিক্রেতা হিসেবে চিহ্নিত। পরবর্তীতে আটককৃতদের এবং উদ্ধার করা মাদক ও নগদ অর্থ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।