প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

মোঃ মামুন
এনজিও’র নামে অর্থ আদায়ের অভিযোগে শ্যামনগর থানা উপ-পরিদর্শক আনজির হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করে। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলা মাড়িয়ালা থানাঘাটা সাবদালপুর গ্রামের বিষ্টুপদ সরকার ও শরিফুল সরদারের ছেলে।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার শাসছুজ্জাহান কনক গ্রাম পুলিশের সহায়তায় উপজেলার ঈশ^রীপুর থেকে আটকের পর তাদের দু’জনকে সমাজসেবা কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এসময় তার নিকট থেকে ‘এ্যাসেম্বলী অফ গড চার্চ (এজি)’ নাম অংকিত একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান ফরহাদ হোসেনসহ কয়েকজন ব্যক্তি এনজিও কর্মী পরিচয় দিয়ে এলাকার সহজ সরল মানুষ থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে অর্থ আদায় করছিলেন। কম্বলসহ নানা ধরনের উপকরণ সহায়তা দেয়ার নামে তারা পুর্ণ বয়স্ক ব্যক্তির জন্য মাথাপিছু একশ ২০ এবং শিশুদের জন্য ৫০ টাকা হারে উত্তোলন করছিলেন।
বিষয়টি উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি গাজী আল ইমরানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের নিজ কার্যালয়ে ডাকেন। একপর্যায়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য তার নিকট পাঠানোর পর ফরহাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এসময় খবর পেয়ে ওসি (তদন্ত) পেয়ার উদ্দীনের মাধ্যমে পুলিশ অনিমেষ ও ফরহাদকে গ্রেপ্তার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।