১০ জানুয়ারি, ২০২৬ খ্রি. ১২:৩০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ আরপিএমপি, রংপুর এবং রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজনে ও জেলা পুলিশ, রংপুরের বাস্তবায়নে রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজ অডিটরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর ।
উক্ত কল্যান সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাসহ অনেক বিষয় তুলে ধরেন।
এছাড়া ১৪.৩০ ঘটিকায় রংপুর বিভাগে কর্মরত সকল ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উভয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, পুলিশ কমিশনার আরপিএমপি, রংপুর। জনাব মোঃ মারুফাত হুসাইন পুলিশ সুপার, রংপুরসহ সিআইডি, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, র্যাব-১৩ অধিনায়কসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগন, রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার মহোদয়গন ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।