প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
কিশোরকণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সংবাদ রাজশাহী জেলা প্রতিনিধি
মোহা: ওয়াহেদ খান
কিশোরকণ্ঠ, রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ গোদাগাড়ী উপজেলায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার চেয়ারম্যান রেজয়ানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ ওবায়দুল্লাহ, সাবেক চেয়ারম্যান, রাজশাহী জেলা এবং পৌরসভার মেয়র প্রার্থী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। মেধা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তাঁরা কিশোরকণ্ঠের এই ধরনের মেধাভিত্তিক উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।