প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

সুমন আহমদ খান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমাদের পথচলার শক্তি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, কারাগারে অসুস্থ অবস্থায় থেকেও বেগম খালেদা জিয়া স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। ইতিহাসে স্বৈরাচারের স্থান আস্তাকুঁড়ে, আর বেগম জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।