প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন কিশোরগঞ্জ

শহীদুজ্জামান শুভ
কিশোরগঞ্জের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন পাগলা মসজিদের পার্কিং এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কিশোরগঞ্জ একটি পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে।
শনিবার সকাল থেকে সংগঠনটির প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবী সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। তারা পার্কিং এলাকার চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলেন। এতে পার্কিং এলাকাটি আরও সুন্দর ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে।
বিডি ক্লিন কিশোরগঞ্জের সদস্যরা জানান, পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, সারা দেশের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। এ ধরনের স্থান পরিষ্কার রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব।
এ সময় মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীরা বিডি ক্লিন কিশোরগঞ্জের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।