প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

রিয়াজুল হক
সৌদি প্রবাসী রিয়াদ শাখা বিএনপির সভাপতি ও ১নং জালালাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম-কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।৯ জানুয়ারি, শুক্রবার রাত আটটায় ১নং জালালাবাদ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিমানবন্দরে আয়োজিত এ সংবর্ধনায় ফুল দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ।দেশের মাটিতে পা রেখে নুর ইসলাম বলেন, তিনি একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চান এবং গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব রিয়াদ শাখা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, যুবদল নেতা জুনেদ আহমদ ও রাসেল আহমদ।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আফরুজ নেওয়াজ রউফ মিয়া, তুলা মিয়া, ইব্রাহিম রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।