প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মোঃ ইমরান
মধ্য জুইদন্ডী বন্ধু মহল কতৃক আয়োজিত ৪র্থ বারের মত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ সোহেল উদ্দিন সুমন সাহেব।
উদ্বোধক :কফিল উদ্দিন (বদু) সাহেব।
সভাপতি :মোহাম্মদ জয়নাল আবেদীন।
খেলার উপদেষ্টা :মোহাম্মদ ইলিয়াস (সওঃ)
তো খেলায় প্রধান অতিথি বলেন যারা এরকম খেলার আয়োজন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই খেলার আয়োজনে যুবসমাজ মাদক আসক্তি থেকে দূরে থাকে। মাদক মুক্ত জুইদন্ডী করতে হলে এই রকম খেলার আয়োজন করা দরকার। তাই সকলের প্রতি আমার একটাই আহবান মাদক মুক্ত জুইদন্ডী ইউনিয়ন করুন।
এ সময় খেলোয়াড়দের সুন্দর খেলার আহ্বান জানিয়ে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদকের ছেড়ে খেলায় চল এই বলে বক্তব্য শেষ করেন।
উক্ত খেলার সকল সদস্যবৃন্দরা বলেন সোহেল উদ্দিন সুমন ভাই আমাদের পাশে থাকলে আমরা জুইদন্ডী ইউনিয়ন কে একটি মডেল জুইদন্ডী গড়ে তুলব ইনশাআল্লাহ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।