প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমনন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশায় দোয়া,
মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ধর্মপাশা পূর্ব বাজার দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়। এ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ২২৪ সুনামগঞ্জ ১ আলহাজ্ব আনিসুল হক। উপজেলা বিএনপির ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রহমত সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহ্বায়ক আব্দুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, মাহবুবুল আলম হাদিস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, সাবেক সহ সভাপতি আনফর আলী, বিআরডিবি চেয়ারম্যান আফসারুল আলম চন্দপীর, মাহবুবুল আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আহবায়ক ইকবাল হোসেন, যুবদলের সদস্য চন্দন খাঁন, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারক আহমেদ, ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আবুল কাশেম, ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বাদশা ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের বিপ্লবী নেতা মোঃ আবু বক্কর সিদ্দিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মপাশা উপজেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাশেমী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।