প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আরিফুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের মোবারক আলী হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপোষহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। আমরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়ার
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কৃষক দলের আহবায়ক কারী ফোরকান আলী। দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি নেতা বাবুল আক্তার । দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।