প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

শরিফুল ইসলাম
দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে অবস্থিত গরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মো: মোবারক আলীকে আবেগপ্লুত পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই প্রিয় শিক্ষককে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করলেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না—তিনি জীবনের পথপ্রদর্শক, নৈতিকতার শিক্ষক এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে তোলেন। জনাব মোবারক আলী তাঁর কথা, শিক্ষা ও আচরণের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর মনে অমলিন ছাপ রেখে গেছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগভরা কণ্ঠে বলা হয়, “স্যার, আপনি আমাদের কাছে শুধু শিক্ষক নন—পরিবারের একজন অভিভাবকের মতো। সুখে-দুঃখে সবসময় আপনাকে পাশে পেয়েছি, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।”
অনুষ্ঠানে প্রধান শিক্ষককে ফুলের তোরা, সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায় জানানো হয়। সকলে তাঁর অবসর-পরবর্তী জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।
এই হৃদয়স্পর্শী বিদায়ের মুহূর্ত চিরদিনের জন্য সকলের স্মৃতিতে অঙ্কিত হয়ে রইল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।