প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে কম্বল বিতরণ করল ২৭ বিজিবি

জগৎ দাশ
রাংগামাটি বাঘাইছড়িতে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের অব্যহত ধারায় পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ করলো মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ১৪০ জন শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাপ্টেন অমিত কুমার সাহা, মেডিকেল অফিসার ও বিজিবি সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় প্রশাসন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।