প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
এতিমখানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফেরাত কামনায় মিলাদ

মোঃ জসিম উদ্দিন (দিনাজপুর)
আলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় গণতন্ত্র পুণঃ রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান পাটোয়ারী মহান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুর ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ দিনাজপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি মাহবুব আহমেদ, দিনাজপুর জেলা বিএনপি যুগ্ন সম্পাদক এবং মাদ্রাসা কমিটির সদস্য সচিব মুরাদ আহমেদ, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মার্শাল সহ মাদ্রাসা কমিটির অন্যান্য সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নুর আলম । মেশকাত শরীফ খতম করেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা জাহিদুল হাসান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।