
মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলা'র পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্ব পাড়ায়। জানা যায়,পাকশিমুল গ্রামের নিহত মিঠুন মিয়া (৩৫) মো. আঙ্গুর মিয়া 'র বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন মিয়া গতকাল দিবাগত রাতে বাড়িতে ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে আপন ছোট ভাই ইমরান মিয়া তার আপন বড় ভাই মিঠুন মিয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান (৩৩) ক্ষিপ্ত হয়ে বড় ভাই মিঠুন মিয়াকে বুকে আঘাত করলে সাথে সাথে বড় ভাই মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে চিৎকার চেঁচামেচি শুনে পার্শ্ববর্তী লোকজন এসে চিকিৎসার উদ্দেশ্যে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জহিরুল ইসলাম জানান, ঘটনাটি সঠিক, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।