প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ানা হাসান

সুমন আহমদ খান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী নির্বাচনে পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। তারা এখনো সক্রিয় থাকলেও গণঅভ্যুত্থানের শক্তির তুলনায় দুর্বল।
সিলেট প্রেসক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) কর্মশালার আয়োজন করে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং নতুন ভোটারদের সচেতনভাবে প্রার্থী নির্বাচনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সিলেটের ৫০ জন সাংবাদিক অংশ নেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।