
ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কুলসুম আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) তার স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার রাতে স্বামী-স্ত্রী ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা উপরে গিয়ে কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সাইমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় দাগ ও রক্তের আলামত পাওয়া গেছে।
স্বজনরা জানান, সাইমনের সঙ্গে এটি কুলসুমের দ্বিতীয় বিয়ে ছিল। কুলসুমের চার বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
মির্জাগন্ঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। অভিযুক্ত স্বামী সাইমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।