প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
কটিয়াদীতে বেগম খালেদার জিয়ার মৃত্যেতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃফরমান উল্লাহ, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(৫ জানুয়ারী) বিকাল ৪ টার সময় কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ জালাল উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং দূর্নীতি মুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রত্যেক ওয়ার্ড কমিটিকে এখন থেকে নিজ নিজ দায়িত্বে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন আমার একার পক্ষে পাঁচ লক্ষাধিক ভোটারের কাছে যাওয়া সম্ভব নয় তাই আমার পক্ষ থেকে সকল বিএনপির সকল নেতাকর্মী ভোটারের নিকট গিয়ে কাজ করার আহবান জানান।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন বিএনপির ৩১দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরো বলেন সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন আর এক মুহুর্ত সময় নস্ট করা যাবে না।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও এলাকার আপামর জনসাধারন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।