প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
মুকসুদপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাসেল শেখ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৪রা জানুয়ারি (রবিবার ) কাঁশালিয়া নতুন বাজার এই সভাটি অনুষ্ঠিত হয়।কাশালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ফারুক হোসেন মিনা সভাপতিত্বে, জনাব সন্তোষ কুমার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়, প্রধান অতিথি ছিলেন, সেলিমুজ্জামান সেলিম বিএনপি'র মনোনীত ধানের শীষ মার্কার পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুস সালাম খান, উপজেলা বিএনপি'সাধারণ সম্পাদক,তরিকুল উপজেলার সাবেক মেয়র সম্পাদক, সাজ্জাদ হোসেন মন্টু মিয়া,, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো:শাহাবুদ্দিন মিয়া, কাঁশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশোক কুমার মৃধা, আরো অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলিন
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।