প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
মণিরামপুরে বিএনপির দোয়া মাহফিল

এস এম মামুন , যশোর
বিএনপি'র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় যশোরের মনিরামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে রবিবার(৪ই জানুয়ারী) বাদ আসর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম. ইকবাল হোসেন।
পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,মণিরামপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি মো মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন,পোর যুবদলের আব্বাস আলী, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, বিএনপি নেতা খান শফিয়ার রহমান, মো নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, যুবদলের কাজী ইমরান,পৌর ছাত্রদলের আহবায়ক এম কামরুজ্জামান সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।