প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান
দিনাজপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ জানুয়ারি ২০২৬, শনিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে (বড় মাঠে) এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি কর্মজীবনে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সরকারি কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান।
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহীদুল ইসলাম, এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দলসমূহ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।