
খুলনা সিটির বাইপাস সড়কে ট্রাক চাপাই উপজেলা কয়রার কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুল হোসেন নিহত হয়েছেন।
জানা গেছে গত ( ৩ জানুয়ারি ২৬) শনিবার নিজস্ব কাজের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
নিহত বাবুলের নিকটতম বন্ধুদের মাধ্যমে জানাজায় যে, হতভাগ্য নিহত বাবুল কয়রা বাজার মোটরসাইকেল যোগে কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয় এবং খুলনা থেকে রাত্রের পরিবহনে ঢাকায় যাওয়ার কথা ছিল। পরবর্তীতে তার বহনকৃত মোটর বাইকটি খুলনা জিরো পয়েন্টের বাইপাস সড়ক দিয়ে খুলনা সিটির মধ্যে প্রবেশের সময় জয় বাংলা মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মুহূর্তেই বাবুল গুরু তার আহত হয়,এমতো অবস্থায় স্থানীয়রা আহত বাবুলকে নিয়ে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে, এবং এবং খুলনার হরিণটানা থানার অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিহত বাবুল সম্পর্কে আরো জানা গেছে সে বাংলাদেশ জামায়াত ইসলামির কয়রা উপজেলা শাখার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারী।
এবং কয়রা মোমিন মার্কেটের ভিভো শোরুমের স্বত্বাধিকারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বাবুলের জানাযার নামাজ আজ (৪ জানুয়ারি ২৬) রবিবার মাগরিব বাদ উপজেলার সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মালিপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফনসম্পন্ন হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নিহত বাবুলের মৃত্যুতে খুলনা ৬-(কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ তার ভেরিফাই ফেসবুক পেজে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।