প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ

মোঃইকবাল হোসাইন
ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিশুকে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন শিক্ষার্থীদের হাতে বই ও কম্বল তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, সাংবাদিক আজমির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা শিশুরা লেখাপড়া করে সমাজের উঁচু স্থানে অধিষ্ঠিত হতে পারে। সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়নে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।