
সুমন আহমদ খান
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে পুলিশের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় শিলং তীর জুয়ায় অংশ নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
জকিগঞ্জের কসকনকপুর মৌলভীরচক এলাকার তজম্মুল আলী ও কুলসুমা বেগমের ছেলে, বর্তমানে শাহপরাণ থানার পীরেরবাজার টিকরপাড়া এলাকার বাসিন্দা জামাল আহমদ (৪০); এয়ারপোর্ট থানার হোসনাবাদ আবাসিক এলাকার মৃত রহিম মিয়া ও মৃত আমেনা বেগমের ছেলে ফিরোজ মিয়া (৩৯); হাজারীবাগ আবাসিক এলাকার মৃত আব্দুল জব্বার ও আশকরী বেগমের ছেলে মিলাদ আহমদ (৪০); জামালপুর জেলার মেলান্দহ থানার চরপাকুশিয়া মহিরামপুর এলাকার মৃত মো. জিয়াউল হক ও কমলা খাতুনের ছেলে, বর্তমানে নগরীর শাহী ঈদগাহ ক্যাফে রহমানিয়া হোটেলের বাবুর্চি মো. আবু তালেব (৪৫); কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতেশ্বর এলাকার মৃত আব্দুল মতিন ও নূরজাহান বেগমের ছেলে, বর্তমানে হাজারীবাগ আবাসিক এলাকার বাসিন্দা দিনার আহমদ (২৭); ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক এলাকার মৃত রফিক মিয়া ও আলেমা বেগমের ছেলে, বর্তমানে শাহী ঈদগাহ লালটিলা এলাকার খসরু মিয়ার কলোনির ভাড়াটিয়া আল আমিন (৩০); এবং হবিগঞ্জের মাধবপুর থানার তেলিয়াপাড়া বাগবাড়ী এলাকার মৃত সাবেদ আলী ও রানু বেগমের ছেলে, বর্তমানে পূর্ব শাহী ঈদগাহ এলাকার বড়বাড়ীর বাসিন্দা মো. মাসুক মিয়া (৩৩)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।