প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

নাজমুল হক
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ জন চোরাকারবারীসহ ৫টি ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ০৪ জানুয়ারি রবিবার সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন
মোঃ রাশেদুল ইসলাম (২৬), পিতা: মোঃ খায়রুল ইসলাম
মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা: মোঃ মেহের আলী
মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা: মৃত গিয়াস উদ্দিন
মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা: মোঃ বেল্লাল হোসেন
তারা সকলেই নওগাঁর ধামইরহাট উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃত চোরাকারবারী ও জব্দকৃত গবাদিপশুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।