
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহের শৈলকুপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার আনুমানিক রাত ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজ উপর ঘটে পরে শৈলকুপা ফায়ার সর্ভিসের টিম এসে ঘটনা স্থল থেকে দুজনের মরাদেহ উদ্ধার করে। নিহতরা হলেন
মুবারক হোসেন (২০), হেলপার সোহেল শেখ (২৭), ট্রাক চালক
দুজনই বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে ডালবোঝাই ট্রাকটি পাবনার দিকে যাওয়ার পথে ব্রিজে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। ভোরে হেলপার এবং সকাল ৮টার দিকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে পাবনা যাচ্ছিলো একটি ডাল বোঝাই ট্রাক। রাত ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রীজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন এবং সকাল ৮টায় চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।