
মোঃ ওয়াহেদ খানবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে গোদাগাড়ী ও তানোর উপজেলার সাথীদের নিয়ে সাথী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে সকল সাথীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, “অধ্যাপক মুজিবুর রহমান একজন সাবেক সংসদ সদস্য, দক্ষ সংগঠক এবং বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি চাকরির মোহ ত্যাগ করে শিক্ষকতা ছেড়ে জননেতা হিসেবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন।” তিনি তাঁর আদর্শিক দৃঢ়তা ও জনসম্পৃক্ত নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি রেজয়ানুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুল মমিন।
সমাবেশে আগত সাথীরা সংগঠনের আদর্শিক দায়িত্ব পালনে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।