প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারকে ফুলের শুভেচ্ছা

মোঃ মশিউর রহমান
৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলায় আগমন উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ এহসানুল হক এবং রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস পুলিশ দল সম্মানিত সিনিয়র সচিব ও বিভাগীয় কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।