মোঃ ফরমান উল্লাহ,স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র থেকে ১২ জন মনোনয়নপত্র জমা করেন। আজ শনিবার(৩ জানুয়ারী) জেলা রিটার্নিং কর্মকতা যাচাই বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
উল্লেখ্য উক্ত আসনে বিভিন্ন দল থেকে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন:
১।মোঃ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি(এপিপি)
২।ডাঃ মোঃ হাবিল মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
৩।মোঃশরিফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
৪।নাঈমুল হাসান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
৫। মোঃ রুবেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
৬। আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত মজলিস
৭।মোহাম্মদ মুসা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ
৮। সাইফুল ইসলাম,খেলাফত মজলিস
৯।মোঃ আইয়ুব হোসেন, জাতীয় পার্টি
১০।নুরুল কাদের সোহেল, জনতার দল
১১। মোঃ শরিফুল হক জশ,স্বতন্ত্র
১২। শাফি উদ্দিন আহম্মেদ,গনফোরাম
উক্ত ১২ জন প্রার্থীর দাখিককৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।বাতিলকৃত প্রার্থীরা হলেন:
১। মোঃ নজরুল ইসলাম,ন্যাশনাল পিপলস পার্টি (মনোনয়ন ফরম পুরনে গড়মিল)
২। ডাঃ মোঃ হাবিল মিয়া,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(আয়-ব্যয়ের হিসাব উল্লেখ না থাকায়)
৩। মোহাম্মদ আয়ুব হোসেন,জাতীয় পার্টি(আয়-ব্যয়ের হিসাব উল্লেখ না থাকায়)
৪। শরিফুল হক জয়, স্বতন্ত্র।(১% ভোটারের স্বাক্ষরে গড়মিল)।
নির্বাচন কমিশনের বিধি অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলে গড়মিল থাকায় বাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।