
পাবনা জেলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। আজ কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ। এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), জনাব আরজুমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএএফ), পাবনা এবং জনাব মোঃ আনোয়ার হোসেন, ডিএসবি, পাবনা।