
মোছাদ্দেকুর রহমান
পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে জনাব মো: মারুফাত হুসাইন পুলিশ সুপার, রংপুর মহোদয় অত্র জেলা পুলিশের এএসআই (সঃ) মোঃ রাজু আহম্মেদ এএসআই (সঃ) হতে এসআই (সঃ) পদে, এটিএসআই মোঃ আবুল কালাম আজাদ এটিএসআই হতে টিএসআই পদে, কনস্টেবল/ মোঃ ফজলুর রশিদ কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে, কনস্টেবল/ আশুতোষ রায় কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে, কনস্টেবল/ রতন চন্দ্র বিশ্বাস কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে, এবং কনস্টেবল/ মোঃ ফরিদ হোসেন কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি পাওয়ায় তাদের নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর, আরওআই, রিজার্ভ অফিস রংপুরসহ অন্যান্যরা।