প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

আমরান আলী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি পৃথক অভিযোগে দুইজন আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদেরকে কোম্পানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন মোঃ আব্দুল মালিক (৬০)। তিনি কালাইরাগ গ্রামের মৃত ওয়াতির আলীর পুত্র এবং উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
অপর আসামি সেলিম মিয়া (২৮)। তিনি পাড়ুয়া উজানপাড়া গ্রামের আরজব আলীর পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান। তিনি জানান, কোম্পানীগঞ্জ থানার মামলা নং-৫, তারিখ ১৫ আগস্ট ২০২৪; জিআর নং-১৫৫, তারিখ ১৫ আগস্ট ২০২৪; ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০ এবং সিআর পরোয়ানামূলে দুইজন আসামিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।