প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

জাহারুল ইসলাম জীবন
নব আলোক বর্তিকার সম্প্রীতি আর মিলন বন্ধনের আগমনী বারতায়-শুভ ইংরেজি নববর্ষ!
কালজয়ী সময়ের চাকা ঘুরে আমাদের দ্বারে সমাগত নতুন বছরের শুভ্র প্রভাত। জীর্ণতা মুছে যাক হৃদয়ের গভীর আলিঙ্গনে, আর আগামীর পথচলা হোক শাশ্বত সুন্দরের আবাহনে। ২০২৬ সালের এই নব বারতায় প্রতিটি ব্যাকুল মনের সুপ্ত ও প্রকাশিত সকল বাসনা পূর্ণতা পাক।
দৈনিক জনতার খবর পরিবারের পক্ষ থেকে- সকল প্রিয় পাঠক, একনিষ্ঠ সংবাদকর্মী, দেশবিদেশের সংবাদদাতা, সম্মানিত বিজ্ঞাপনদাতা এবং অগণিত শুভানুধ্যায়ীসহ আপামর দেশবাসীকে জানাই ইংরেজি নববর্ষের একরাশ প্রীতি ও শুভেচ্ছা।
আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে সিক্ত হোক প্রতিটি প্রাণ। বিশ্ব মানবতার জয়গানে মুখরিত হোক এই ধরণী। শুদ্ধ ভাবনায় সমৃদ্ধ হোক আমাদের অন্তর, আর মানব কল্যাণে নিবেদিত প্রতিটি প্রাণ বিকশিত হোক আপন মহিমায়।
আসুন, নতুন বছরে আমরা গড়ে তুলি এক সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।