
এস এম নাছির উদ্দীন
বাংলাদেশের রাজনীতিতে অন্যরকম নক্ষত্র, বিএনপি'র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সহধর্মিনী আপোষহীন দেশ নেত্রী বিএনপি'র চেয়ারপার্সন বাংলাদেশের ইতিহাসে প্রথম মুসলিম নারী প্রধান মন্ত্রী, তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০-১২-২০২৫ ইং। সকাল ছয়টার সময় ইহকাল ত্যাগ করেন। মহীয়সি নারীর জানাজার নামাজ ৩১/১২ /২০২৫ ইং।বিকাল ৩ ঘটিকায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় সকল স্তরের অগণিত মানুষ উপস্থিত হয়ে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাহার রুহের মাগফেরাত কামনা করেন। স্মৃতিচারণে - মাহমুদুল হাসান শামীম বলেন। আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে, দীর্ঘ ৪১ দিন পর্যন্ত গুলশান ম্যাডাম খালেদা জিয়ার কার্যালয়ে প্রতিদিন মিলাদ মাহফিল পরিচালনা করেছি। তিনি আলেম উলামাদের অনেক সম্মান দিতেন। আজ তাঁহার জানাজার নামাজ শেষ করে অঝোর ধারায় চোখের পানি থামাতে পারছেননা, ইতিমধ্যে আমাদের নয়ন মনি জনাব তারেক রহমান সাহেব দলের পুরোপুরি হাল ধরবেন । এই কথা বলতে বলতে আবেগপূর্ণ হয়ে পরেন মাহমুদুল হাসান শামীম।